ঢাকা    ,
সংবাদ শিরোনাম : মুছাপুর ক্লোজার নির্মাণ না হওয়া পর্যন্ত বাংলাবাজার সেতুর নিচে ডুবোবাঁধের প্রস্তাব: ইসলাম কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সমার্থক নয়’- মোঃ নাসির চৌধুরী: নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ: নোয়াখালী শহরে ২নং ওয়ার্ডে ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জে ‘উদয় বৃত্তি-২০২৬’ উদ্বোধন,শুরু হলো রেজিস্ট্রেশন কার্যক্রম: স্বাধীনতার ৫৫ বছরে বাংলাদেশ উন্নয়ন হয়েছে,কিন্তু ইসলামী শিক্ষা ও নৈতিক রাষ্ট্র গঠনে কতটা অগ্রগতি? ছোট ফেনী নদীর তীব্র স্রোতে চরপার্বতীতে ভাঙন আতঙ্ক, দ্রুত মুছাপুর ক্লোজার নির্মাণের দাবি: ।।ভার্চুয়াল বন্ধুত্ব, বাস্তব জীবনের ঝুঁকি: সম্পর্ক রক্ষায় সচেতন হই।। ---------মোহাম্মদ উল্যা মিরাজ -------- "যোগ্যতার প্রকৃত পরিচয়" মোহাম্মদ উল্যা মিরাজ, শিক্ষক, প্রাবন্ধিক। শরীফ ওসমান হাদী ​— ইদ্রিস হাসান

কোম্পানীগঞ্জে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত:

কোম্পানীগঞ্জে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত:

কোম্পানীগঞ্জে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত:

নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে COAST Foundation (কোস্ট ফাউন্ডেশন)-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৪ মার্চ নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জীবন নিবাসে অবস্থিত কোস্ট ফাউন্ডেশনের শাখা অফিসে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোস্ট ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার মোঃ কবির হোসাইন। তিনি বক্তব্যে বলেন, কোস্ট ফাউন্ডেশন ১৯৯৮ সালে তাদের কার্যক্রম শুরু করে এবং ২০১৬ সাল থেকে কোম্পানীগঞ্জ উপজেলায় সংস্থাটি নিরলসভাবে দরিদ্র বিমোচনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, কোস্ট ফাউন্ডেশন শুধু মাইক্রোফাইন্যান্স কার্যক্রমেই সীমাবদ্ধ নয়। করোনাকালীন সহায়তা, বিভিন্ন দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যায় সহায়তা, স্বাস্থ্যসেবা কার্যক্রম, গবাদিপশু পালন উন্নয়ন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংস্থাটি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার সবুজ সাহেব, মাসিক নব জ্যোতি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আল এমরান, নোয়াখালী প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মহসিন, কোস্ট ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান এবং হিসাবরক্ষক মনির হোসাইন কিরণ।

এছাড়া উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার মোঃ মামুন, রাজিব দত্ত, রুবেল সরকার, সঞ্জীব দাস, সাপোর্ট স্টাফ মারজাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও কোস্ট ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইসমাইল হোসেন। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়। দোয়া ও মোনাজাতে কোস্ট ফাউন্ডেশনের কার্যক্রমের সফলতা, মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধি এবং দেশবাসীর মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

উল্লেখ্য, COAST Foundation বাংলাদেশের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও), যা ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি উপকূলীয় অঞ্চলের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা, জীবিকা উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা এবং মানবাধিকার রক্ষায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

বিশেষ করে নোয়াখালী, ভোলা, কক্সবাজার ও পটুয়াখালীসহ উপকূলীয় জেলাগুলোতে সংস্থাটির কার্যক্রম উল্লেখযোগ্য। রমজানের এই পবিত্র সময়ে আত্মসংযম, মানবিকতা ও ন্যায়বোধের চর্চার ওপর গুরুত্বারোপ করে আয়োজকরা বলেন,

“সংযম হোক সমতা প্রতিষ্ঠার শক্তি,

আত্মসমালোচনা হোক ন্যায্যতার পথ।”

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.