ঢাকা    ,
সংবাদ শিরোনাম : কোম্পানীগঞ্জে অপরাধ, সামাজিক অবক্ষয় ও জনদুর্ভোগ বৃদ্ধি,উদ্বিগ্ন সচেতন মহল: মেধা তালিকায় প্রথম হয়েও নিয়োগ না পাওয়ার অভিযোগ: দাগনভূঞা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন সুমন সভাপতি, সোহেল সম্পাদক মতাদর্শের মুখোশ ও অন্ধ আনুগত্যের সংস্কৃতি। সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বসুরহাটে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু: নব জ্যোতির নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় জিডি: ঈমানের আলোয় পথচলা' মানবতা ও আধ্যাত্মিকতার কবি কুতুবউদ্দিনকে ঘিরে সাহিত্য সন্ধ্যা: সমাজ, রাষ্ট্র ও মূল্যবোধের সংকট,আত্মসমালোচনা ও উত্তরণের সন্ধানে: স্থানীয় সমস্যা ও উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ

কোম্পানীগঞ্জে অপরাধ, সামাজিক অবক্ষয় ও জনদুর্ভোগ বৃদ্ধি,উদ্বিগ্ন সচেতন মহল:

কোম্পানীগঞ্জে অপরাধ, সামাজিক অবক্ষয় ও জনদুর্ভোগ বৃদ্ধি,উদ্বিগ্ন সচেতন মহল:

কোম্পানীগঞ্জে অপরাধ, সামাজিক অবক্ষয় ও জনদুর্ভোগ বৃদ্ধি,উদ্বিগ্ন সচেতন মহল:

মোঃ আল এমরান।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চুরি, ডাকাতি, কিশোর গ্যাং, মাদক ব্যবসা, মাদক সেবন এবং আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিয়ে জনমনে উদ্বেগ ক্রমেই বাড়ছে।

স্থানীয় সচেতন মহলের মতে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তার ঘটেছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, অপরাধের পাশাপাশি অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্র প্রকাশ্যে সক্রিয় রয়েছে। পরিবেশ ও কৃষিজমির ক্ষতি সত্ত্বেও এসব কর্মকাণ্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

একই সঙ্গে সালিশ বাণিজ্য, সরকারি বিভিন্ন দপ্তরে তদবির, অনিয়ম ও ঘুষের অভিযোগও জনমনে অসন্তোষ সৃষ্টি করছে।পৌরসভা এলাকায় যানজট সমস্যা দীর্ঘদিন ধরে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বাজার ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের চাপ বৃদ্ধি পেলেও কার্যকর ব্যবস্থাপনার অভাবে দুর্ভোগ কমছে না। স্থানীয়দের মতে, ইউনিয়ন থেকে শুরু করে পৌরসভা পর্যন্ত নতুনভাবে বিভিন্ন স্বার্থান্বেষী ও অপরাধপ্রবণ চক্র গড়ে উঠছে, যা সামাজিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক।

সচেতন মহল আরও দাবি করছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও দলীয়করণ ও পদ-পদবি কেন্দ্রিক বিভাজন বৃদ্ধি পেয়েছে। শিক্ষার পরিবেশের পরিবর্তে প্রভাব বিস্তার ও পক্ষপাতিত্বের সংস্কৃতি অনেক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে।

ফলে শিক্ষা ও সামাজিক মূল্যবোধের চর্চা বাধাগ্রস্ত হচ্ছে।এলাকার প্রবীণ নাগরিক ও সমাজসেবীদের মতে, সামাজিক অবক্ষয় বর্তমানে কোম্পানীগঞ্জের একটি বড় চ্যালেঞ্জ। পারস্পরিক শ্রদ্ধাবোধ, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চা কমে যাওয়ায় বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ড মাথাচাড়া দিয়ে উঠছে।

তরুণদের একটি অংশ মাদক, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ায় ভবিষ্যৎ প্রজন্ম নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।অন্যদিকে, প্রাকৃতিক দুর্যোগ ও নদীভাঙন এখনও কোম্পানীগঞ্জের মানুষের জন্য বড় সমস্যা।

উপজেলার বিভিন্ন এলাকায় নদীভাঙনের কারণে বহু পরিবার ঘরবাড়ি ও সম্পদ হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। দীর্ঘদিন ধরে আলোচিত মুছাপুর ক্লোজার নির্মাণ ও এর সম্ভাব্য সুফল নিয়ে ব্যাপক আলোচনা থাকলেও স্থানীয়দের দাবি, দৃশ্যমান অগ্রগতি ও প্রত্যাশিত উন্নয়নের চিত্র এখনও স্পষ্ট নয়।সচেতন মহলের অভিমত, এসব সমস্যা সমাধানে প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, শিক্ষক, অভিভাবক ও সামাজিক সংগঠনসমূহকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অপরাধ দমন, দুর্নীতি প্রতিরোধ, পরিবেশ রক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ পরিবেশ নিশ্চিতকরণ এবং নদীভাঙনকবলিত মানুষের পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।কোম্পানীগঞ্জের সর্বস্তরের মানুষের প্রত্যাশা-একটি নিরাপদ, সুশাসিত, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হোক। বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন সম্ভব বলে মনে করছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.