মেধা তালিকায় প্রথম হয়েও নিয়োগ না পাওয়ার অভিযোগ:
এমজি বাবর:
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার শেখ ফজিলাতুন্নেছা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় কম্পিউটার ল্যাব অপারেটর পদে মেধা তালিকায় প্রথম হওয়ার পরও নিয়োগ না পাওয়ার অভিযোগ তুলেছেন ফারজানা আক্তার লিমা।
জানা গেছে, গত ৮ মে উক্ত মাদ্রাসায় কম্পিউটার ল্যাব অপারেটর ও পরিচ্ছন্নতাকর্মী পদে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় চরসাত মাটিয়া গ্রামের বাসিন্দা ফারজানা আক্তার লিমা অংশগ্রহণ করেন।
লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলে তিনি মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেন বলে জানা যায়।অভিযোগ সূত্রে জানা গেছে, নিয়োগ কমিটি তাকে নিয়োগ প্রদানের জন্য সুপারিশ করলেও পরবর্তীতে কর্তৃপক্ষ তাকে নিয়োগ দেয়নি।
এ বিষয়ে তিনি মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতির নিকট নিয়োগের দাবিতে আবেদন করেন। তবে সেখান থেকেও কোনো প্রতিকার না পেয়ে গত ৩ জুন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগে তিনি বিষয়টি তদন্ত করে মেধার ভিত্তিতে তাকে নিয়োগ প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment