ঢাকা    ,
সংবাদ শিরোনাম : কোম্পানীগঞ্জে সড়কে মোবাইল কোর্ট, বিভিন্ন অনিয়মে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা এনসিপির নোয়াখালীতে সমন্বয় সভা ও সংগঠক কর্মশালা অনুষ্ঠিত: ২০২৬ সালের মধ্যেই শক্তিশালী সাংগঠনিক কাঠামো একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম নিয়ে প্রশ্ন কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মানুষ ও সৃষ্টির মননে উচ্ছ্বাস বোনা এক আরাধ্য ঋতুর নাম ঋতুরাজ শরৎ সাবেক চেয়ারম্যান নুরুল আমিনকে ঘিরে চরপার্বতীতে জমে উঠছে নির্বাচনী সমীকরণ: "কোম্পানীগঞ্জের সম্ভাবনার আড়ালে জমে থাকা অন্ধকার" মাসিক নব জ্যোতি পরিবারে বার্তা সম্পাদক হিসেবে শাহাদাত হোসেনকে স্বাগতম: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পদে আলোচনার কেন্দ্রে নুরুল আলম সিকদার:

লেখালেখিতে অনন্য অবদান রাজধানীতে ‘টইটই’ সাহিত্য সভায় সম্মানিত কবি মোহাম্মদ কুতুবউদ্দিন'

লেখালেখিতে অনন্য অবদান রাজধানীতে ‘টইটই’ সাহিত্য সভায় সম্মানিত কবি মোহাম্মদ কুতুবউদ্দিন'

'লেখালেখিতে অনন্য অবদান রাজধানীতে ‘টইটই’ সাহিত্য সভায় সম্মানিত কবি মোহাম্মদ কুতুবউদ্দিন'

সাহিত্য-সংস্কৃতির মাধ্যমে রাষ্ট্র ও সমাজ গঠনে কবি-লেখকদের অগ্রণী ভূমিকার আহ্বান:

নব জ্যোতি রিপোর্ট ডেস্ক :

লেখালেখিতে বিশেষ অবদান রাখায় রাজধানীর পল্টনের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ‘টইটই’ সাহিত্য সভায় বিশেষ সম্মাননা লাভ করেছেন কবি ও লেখক মোহাম্মদ কুতুবউদ্দিন।

শনিবার ২০ ডিসেম্বর আয়োজিত এ সাহিত্য সভায় দেশের খ্যাতিমান কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে করে তোলে প্রাণবন্ত।

‘টইটই’-এর কর্ণধার কবি সাহেদ বিপ্লবের সঞ্চালনায় এবং আজহারুল ইসলাম আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতছিলেন,

দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাহিত্য সম্পাদক,

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল কবি জাকির আবু জাফর। অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি ও কথাসাহিত্যিক শাওন আসগর। বিশেষ অতিথি

হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব হরিদাস ঠাকুর, বাংলা একাডেমির গবেষণা কর্মকর্তা আইয়ুব মুহাম্মদ খানসহ দেশের প্রখ্যাত কবি ও লেখকবৃন্দ।

সম্মাননা গ্রহণকালে কবি মোহাম্মদ কুতুবউদ্দিন তার বক্তব্যে বলেন, সাহিত্য ও সংস্কৃতি মানুষ ও রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় এ দেশের কবি ও লেখকদের সামনে থেকে

নেতৃত্ব দিতে হবে।

তিনি প্রসঙ্গক্রমে শহীদ শরীফ ওসমান হাদীর অবদান স্মরণ করে বলেন, পরবর্তী প্রজন্মকে জাগ্রত করতে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হলে শহীদ

শরীফ ওসমান হাদীর পথ অনুসরণ করা ছাড়া বিকল্প কোনো পথ নেই।অনুষ্ঠানের এক পর্যায়ে তিনি শহীদ ওসমান হাদীর প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের স্বরচিত কবিতা “তুমি নক্ষত্ররাজ” আবৃত্তি করেন এবং তাঁর

আত্মার মাগফিরাত কামনা করেন।সমগ্র আয়োজনটি সাহিত্য প্রেমীদের মিলনমেলায় পরিণত হয় এবং সমসাময়িক সাহিত্যচর্চায় নতুন অনুপ্রেরণা জোগায়।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.