ঢাকা    ,
সংবাদ শিরোনাম : মুঃ ইব্রাহিম খলিল জসিমের পংক্তি মালা। থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা আল-আজহারে কৃতিত্বের স্বাক্ষর নূর হোসাইন আজহারীর, এমফিল গবেষণায় মনোনীত মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সানজিদা খানম সাথীর বিইউবিটিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগদান ইসলামী বইমেলায় মিযানুর রহমান জামীলের দুটি বইয়ের মোড়ক উন্মোচন মাদক মুক্ত যুব সমাজ গঠনের প্রত্যয়ে ৯নং ওয়ার্ড যুব বিভাগের শিক্ষা সফর সম্পন্ন আমার সাংবাদিকতার শুরু যেখান থেকে... মুমিনের জীবনে পরীক্ষা আসবেই, ধৈর্য ও আদর্শে অবিচল থাকতে হবে: ইসহাক খন্দকার নোবিপ্রবিতে ভর্তির সুযোগ পাওয়া সেনবাগের শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ বসুরহাট পৌর বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন অনুষ্ঠিত

মাদক মুক্ত যুব সমাজ গঠনের প্রত্যয়ে ৯নং ওয়ার্ড যুব বিভাগের শিক্ষা সফর সম্পন্ন

মাদক মুক্ত যুব সমাজ গঠনের প্রত্যয়ে ৯নং ওয়ার্ড যুব বিভাগের শিক্ষা সফর সম্পন্ন

মাদক মুক্ত যুব সমাজ গঠনের প্রত্যয়ে ৯নং ওয়ার্ড যুব বিভাগের শিক্ষা সফর সম্পন্ন

মোঃ মাহমুদ আলম

বসুরহাট (কোম্পানীগঞ্জ)নোয়াখালী প্রতিনিধি:

"মাদককে না বলি, সুস্থ ও আলোকিত যুব সমাজ গড়ি" এই স্লোগানকে ধারণ করে বসুরহাট পৌরসভা ৯নং ওয়ার্ড যুব বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।

গত ৩ অক্টোবর ২০২৬ ইং, শনিবার ৪২ জন যুবকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সীতাকুণ্ডের দৃষ্টিনন্দন গুলিয়াখালী সমুদ্র সৈকত ও মিরসরাইয়ের মহামায়া ইকো পার্ক ও লেকে দিনব্যাপী এই সফর অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআন তেলাওয়াত ও মনোমুগ্ধকর গজল পরিবেশনের মাধ্যমে সকালেই আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সূচনা হয়।

দিনের প্রথম ভাগে গুলিয়াখালীর সবুজ গালিচায় ঘেরা মাঠে যুবকরা গোল হয়ে বসে মতবিনিময় ও গ্রুপ ফটোসেশনে অংশ নেন। সেখানেই দুপুরের খাবারের আয়োজন সম্পন্ন হয়।

দুপুরের খাবারের পর দ্বিতীয় পর্বে সকলে মহামায়া লেকে গমন করেন। সেখানে মনোরম পরিবেশে "মাদক মুক্ত যুব সমাজ গঠনে আমাদের করণীয়" শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৯নং ওয়ার্ড যুব বিভাগের সেক্রেটারি দিদারুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ড জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম জসিম এবং যুব কর্মী ও তরুণ সমাজ সেবক নজরুল ইসলাম রাশেদ।

সমাপনী বক্তব্যে ওয়ার্ড যুব বিভাগের সভাপতি মাহমুদ আলম বলেন, "৪২ জন যুবক আজ একসাথে শপথ নিয়েছি, আমরা ৯নং ওয়ার্ডকে মাদক মুক্ত রাখবো। খেলাধুলা ও শিক্ষামূলক সফরের মাধ্যমে যুবকদের ঐক্যবদ্ধ রাখাই আমাদের লক্ষ্য।"

সবশেষে যুবকদের মাঝে আনন্দ ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির জন্য এক আকর্ষণীয় বেলুন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.