ঢাকা    ,
সংবাদ শিরোনাম : জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে চরপার্বতী ইউনিয়নকে পুনর্গঠনের অঙ্গীকার মোঃ জামাল বাহারের সত্যের নির্বাসন (মোহাম্মদ উল্যা মিরাজ) চরপার্বতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান ফারুক আলম চরহাজারীতে চেয়ারম্যান পদে ৮ জনের মনোনয়ন প্রাত্যাশী, বিএনপির ঐক্যবদ্ধ থাকার আহ্বান সরকারের উদাসীনতা, জনগণের ভোগান্তি; নিজ উদ্যোগে রাস্তা মেরামতে অনন্য নজির বসুরহাটের আব্দুল্লাহর। মুঃ ইব্রাহিম খলিল জসিমের কাব্য চরপার্বতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপুর ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাইয়ে মতবিনিময় সভা, মনোনয়নপ্রত্যাশী ৫ জন আদালতের রায়ের পরও অবমুক্ত হচ্ছে না কোম্পানীগঞ্জ সরকারি মুজিব কলেজের সম্পত্তি কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শতভাগ পাস করা শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আল ফালাহ্ ফরায়েজিয়া দাখিল মাদ্রাসাঃ

শতভাগ পাস করা শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আল ফালাহ্ ফরায়েজিয়া দাখিল মাদ্রাসাঃ

শতভাগ পাস করা শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আল ফালাহ্ ফরায়েজিয়া দাখিল মাদ্রাসাঃ

নবজ্যোতি রিপোর্ট ডেস্কঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের আল ফালাহ্ ফরায়েজিয়া দাখিল মাদ্রাসায় শতভাগ পাস করা শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকাল ১০ টায় মারাসার হল রুমে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের সাফল্য উদ্‌যাপন এবং তাদের উৎসাহিত করতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে আল ফালাহ্ ফরায়েজিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা নূর মুহাম্মদ সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজারীহাট আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ উল্লাহ, চরপার্বতী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন, দলিল লেখক ইয়াছিন ভূঁইয়া এবং ইঞ্জিনিয়ার আনিসুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি এম. সিরাজুল ইসলাম মানিকসহ শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শতভাগ পাসের সাফল্য মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। এ সাফল্য ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।

শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক ও মানসম্মত শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে শতভাগ পাসের সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হলে অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করা এবং তাদের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানটির আয়োজন করেন ২ নং চরপার্বতী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে আরও ভালো ফলাফল ও সাফল্য কামনা করেন এবং শিক্ষা বিস্তারে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.