ঢাকা    ,
সংবাদ শিরোনাম : তকমার বাজারে সত্যের কলম ---------মোহাম্মদ উল্যা মিরাজ------- দ্রব্যমূল্য কমাও, দুর্নীতির লাগাম টানো —মোহাম্মদ উল্যা— শিক্ষক,সাংবাদিক প্রশাসনিক সংস্কার ও ২৪/৭ কর্মসংস্কৃতি: জাতীয় অর্থনীতি ও কর্মসংস্থানের নতুন দিগন্ত কোম্পানীগঞ্জে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা উদযাপিতঃ কোম্পানীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গণসমাবেশ ও বর্ণাঢ্য মিছিল কক্ষপথ মোহাম্মদ কুতুবউদ্দিন ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে বসুরহাটে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণঃ কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ অশ্বদিয়ায় ছাত্রদলের বিজয় মিছিলে হামলার অভিযোগ, আহত ৩

তকমার বাজারে সত্যের কলম ---------মোহাম্মদ উল্যা মিরাজ-------

তকমার বাজারে সত্যের কলম ---------মোহাম্মদ উল্যা মিরাজ-------

তকমার বাজারে সত্যের কলম

---------মোহাম্মদ উল্যা মিরাজ-------

যেখানে অন্যায়,

সেখানে প্রশ্ন জাগে

যেখানে দুর্নীতি,

সেখানে কলম আজও ভাগে না।

মজলুমের পাশে দাঁড়ানো মানুষটি

তাই অনেকের চোখে অপরাধী,

কারণ সে বিক্রি হয়নি;

নত হয়নি কোনো স্বার্থের কাছে।

অন্যায়ের সঙ্গে আপস না করলে

শত্রু বাড়ে আপন ঘরেই,

যুক্তিতে যখন হার মানে কেউ,

কুৎসা ছড়ায় তখন শহরজুড়েই।

কখনো ‘রাজাকার’,

কখনো ‘হেলমেট বাহিনী’,

কখনো ‘ফ্যাসিস্ট’;

তকমার ভাষা বদলায়,

কিন্তু উদ্দেশ্য থাকে একই—

সত্যের কণ্ঠ রোধ করা।

সবচেয়ে দুঃখের বিষয়,

কলমের মানুষ হয়েও কেউ কেউ

কলমের স্বাধীনতার বিরোধী হয়ে ওঠে;

সত্যের পক্ষে দাঁড়ানো সহকর্মীকে

প্রতিদ্বন্দ্বী ভেবে

অপপ্রচারের মঞ্চ সাজায়।

কিন্তু ইতিহাসের শিক্ষা একটাই;

কাদা ছোড়া যায়,

সত্যকে কাদায় ডোবানো যায় না।

মিথ্যার মিছিল দীর্ঘ হতে পারে,

তবু সত্যের পথই শেষ পর্যন্ত টিকে যায়।

সৎ সাংবাদিকের কলম

কারও ব্যক্তিগত শত্রু নয়—

তা অন্যায়ের বিরুদ্ধে

সমাজের বিবেকের উচ্চারণ।

তাই তকমা নয়,

প্রমাণের কথা বলুন;

কুৎসা নয়,

যুক্তির কথা বলুন।

কারণ সময়ের আদালতে

পরিচয় নয়;

কর্মই সাক্ষ্য দেয়।

সত্যের কলম থামবে না,

সততার পথ হারাবে না;

দিনশেষে জয় হবে

সত্য, ন্যায় ও বিবেকেরই।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.