ঢাকা    ,
সংবাদ শিরোনাম : নোয়াখালী'র সেনবাগে বসতঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, দেবরের বিরুদ্ধে; নারীসহ আহত ৪ ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত চরপার্বতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মাওঃ মোতালেব হোসাইন (পারভেজ) চরপার্বতী ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত জীবন পঞ্জি: মুঃ ইব্রাহীম খলিল জসিম জ্ঞানচর্চার আলো ছড়াতে কোম্পানীগঞ্জ পাবলিক লাইব্রেরিতে অনুদান পরিবার হচ্ছে প্রকৃত শিক্ষার প্রথম পাঠশালা ও শিশুর নৈতিক বিকাশ অপার্থিব ঠিকানা (গল্প) ৩৪ বছরের রাজনৈতিক ত্যাগ-সংগ্রাম, চেয়ারম্যান পদে জনতার প্রত্যাশা হারুন ভূঁইয়াকে ঘিরে

৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ

৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ

৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ

অনুমতি ছাড়াই নদী থেকে বালু উত্তোলন, ভাঙন ঠেকানোর প্রকল্পেই নতুন ভাঙনের শঙ্কা

মোহাম্মদ উল্যা

বিশেষ প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে বাস্তবায়নাধীন উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই প্রকল্প এলাকার পাশ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে নির্মাণকাজে ব্যবহারের অভিযোগে প্রশ্ন উঠেছে সরকারি ৫৮৮ কোটি টাকার এ গুরুত্বপূর্ণ প্রকল্পের কার্যকারিতা ও ভবিষ্যৎ স্থায়িত্ব নিয়ে।

বুধবার (১১ নভেম্বর) সরেজমিনে প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায়, পানি উন্নয়ন বোর্ডের অধীনে উড়িরচর-নোয়াখালী অংশে ক্রসড্যাম নির্মাণের কাজ চলছে। নৌবাহিনীর তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (পিডিএল)। প্রকল্পের আশপাশে কয়েকটি ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করতে দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, জেলা প্রশাসনের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই নদী থেকে বালু উত্তোলন করে তা প্রকল্পের কাজে ব্যবহার করা হচ্ছে। তাদের আশঙ্কা, পরিকল্পিত পদ্ধতি ও নির্ধারিত স্থান ছাড়া নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করা হলে নদীর স্বাভাবিক গতিপথ, তলদেশের গঠন ও তীরের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে নদীভাঙন প্রতিরোধের উদ্দেশ্যে নেওয়া প্রকল্পটিই ভবিষ্যতে নতুন ভাঙনের ঝুঁকি তৈরি করতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে এক ড্রেজারচালক বলেন, পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুমতি নিয়েই ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের কাজে নিয়োগ দিয়েছে। নদী থেকে বালু উত্তোলন করে প্রকল্প এলাকায় সরবরাহ করা হচ্ছে বলেও জানান তিনি।

স্থানীয়দের দাবি, বালু উত্তোলনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও পরিবেশগত বিষয়গুলো যথাযথভাবে অনুসরণ করা জরুরি। তাদের অভিযোগ, নিয়ম-কানুন উপেক্ষা করে বালু উত্তোলন ও নির্মাণকাজ চালানো হলে সরকারি বিপুল অর্থ ব্যয়ে নির্মিত প্রকল্পটি কাঙ্ক্ষিত সুফল নাও দিতে পারে।

তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম রেফাত জামিল বলেন, বালু উত্তোলনের অনুমতি চেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের আবেদন জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। তিনি বলেন, প্রকল্পের কাজ নৌবাহিনী বাস্তবায়ন করছে; এ বিষয়ে এর বেশি তিনি কিছু জানেন না।

প্রকল্প পরিচালক কমান্ডার রাফি বলেন, একনেকে প্রকল্পটি অনুমোদনের সময় ডিপিপিতে বালু উত্তোলনের বিষয়টি উল্লেখ ছিল। এরপরও অনুমতির জন্য জেলা প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে বলে তিনি দাবি করেন।

অন্যদিকে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, নদী থেকে এভাবে বালু উত্তোলনের অনুমতি কাউকে দেওয়া হয়নি। পানি উন্নয়ন বোর্ডের একটি চিঠি মন্ত্রণালয়ে পাঠানো হলেও সেটি অনুমোদন না দিয়ে ফেরত পাঠানো হয়েছে। অনুমোদন ছাড়া বালু উত্তোলন অব্যাহত থাকলে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে নদীভাঙন রোধে নেওয়া ৫৮৮ কোটি টাকার মতো বড় একটি সরকারি প্রকল্পে বালু উত্তোলন ও নির্মাণকাজ নিয়ে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের বক্তব্য, প্রকল্পের নির্মাণকাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি নদী থেকে বালু উত্তোলনের বৈধতা, পরিমাণ ও পদ্ধতি সরেজমিনে যাচাই করা প্রয়োজন।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং প্রকল্পের মূল উদ্দেশ্য—নদীভাঙন রোধ ও জনস্বার্থে টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করবে।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.