ঢাকা    ,
সংবাদ শিরোনাম : চরকাঁকড়ায় দ্যা ট্যালেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নোয়াখালীতে সার পাচার ও মাদক প্রবেশের আশঙ্কা, ডিলার নিয়োগে নিরপেক্ষ তদন্ত দাবি জামায়াত আমীরের নোয়াখালীতে দেশীয় অস্ত্র তৈরির কারখানায় ডিবির অভিযান, বন্দুক ও সরঞ্জামসহ আটক ১ দাগনভূঞায় দক্ষিণ করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বিএম কলেজে জীবনীগ্রন্থ, ক্রীড়া সামগ্রী ও পানির ফিল্টার বিতরণ দাগনভূঞা দ.সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ রসুলপুর ইউনিয়নকে আধুনিক ও উন্নত জনপদ গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী নুর নবী চৌধুরী বসুরহাট পৌরসভার মেয়র পদে আবদুল্লাহ আল মামুনকে দেখতে চায় পৌরবাসী কোম্পানীগঞ্জে ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবসে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সেনবাগ হাসপাতালে যানজট নিরসনে আনোয়ার উল্লাহ আজাদের উদ্যোগ, মানসম্মত সেবার তাগিদ

চরকাঁকড়ায় দ্যা ট্যালেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চরকাঁকড়ায় দ্যা ট্যালেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চরকাঁকড়ায় দ্যা ট্যালেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ২৯১ শিক্ষার্থী অংশগ্রহণ

নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে দ্যা ট্যালেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬ সকাল ১০টায় মধ্য চরকাঁকড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়।

এতে চরকাঁকড়া ইউনিয়ন ছাড়াও কোম্পানীগঞ্জের বিভিন্ন ইউনিয়ন এবং কবিরহাট উপজেলার আংশিক এলাকার ৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১ হাজার ২৯১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শিক্ষার্থীদের মেধা যাচাই, প্রতিভা বিকাশ, পড়ালেখায় উৎসাহ প্রদান এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও তাঁদের সম্মানিত অভিভাবকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দ্যা ট্যালেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ ইউনুছ সুমন।

তিনি শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে বৃত্তি পরীক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা বিকাশ, সৃজনশীলতা ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন। পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি।

ফাউন্ডেশনের আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা মূল্যায়নের পাশাপাশি তাদের পড়ালেখায় আরও মনোযোগী করে তোলাই এ বৃত্তি পরীক্ষার অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতেও শিক্ষার প্রসার ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানান। তাঁদের মতে, বিদ্যালয়ের নিয়মিত পড়ালেখার পাশাপাশি এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে সহায়তা করে।

মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন নিয়মিত করার প্রত্যাশাও ব্যক্ত করেন অভিভাবকরা।

সকাল থেকেই পরীক্ষার্থীরা নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নেয়। বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.