ঢাকা    ,
সংবাদ শিরোনাম : চরকাঁকড়ায় দ্যা ট্যালেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নোয়াখালীতে সার পাচার ও মাদক প্রবেশের আশঙ্কা, ডিলার নিয়োগে নিরপেক্ষ তদন্ত দাবি জামায়াত আমীরের নোয়াখালীতে দেশীয় অস্ত্র তৈরির কারখানায় ডিবির অভিযান, বন্দুক ও সরঞ্জামসহ আটক ১ দাগনভূঞায় দক্ষিণ করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বিএম কলেজে জীবনীগ্রন্থ, ক্রীড়া সামগ্রী ও পানির ফিল্টার বিতরণ দাগনভূঞা দ.সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ রসুলপুর ইউনিয়নকে আধুনিক ও উন্নত জনপদ গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী নুর নবী চৌধুরী বসুরহাট পৌরসভার মেয়র পদে আবদুল্লাহ আল মামুনকে দেখতে চায় পৌরবাসী কোম্পানীগঞ্জে ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবসে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সেনবাগ হাসপাতালে যানজট নিরসনে আনোয়ার উল্লাহ আজাদের উদ্যোগ, মানসম্মত সেবার তাগিদ

নোয়াখালীতে দেশীয় অস্ত্র তৈরির কারখানায় ডিবির অভিযান, বন্দুক ও সরঞ্জামসহ আটক ১

নোয়াখালীতে দেশীয় অস্ত্র তৈরির কারখানায় ডিবির অভিযান, বন্দুক ও সরঞ্জামসহ আটক ১

নোয়াখালীতে দেশীয় অস্ত্র তৈরির কারখানায় ডিবির অভিযান, বন্দুক ও সরঞ্জামসহ আটক ১

মোহাম্মদ উল্যা

বিশেষ প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ীতে দেশীয় অস্ত্র তৈরির অভিযোগে মো. সাইফুল ইসলাম ওরফে শাকের হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর কথিত অস্ত্র তৈরির স্থানে অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক, অস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ এবং অস্ত্র তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) রাত ৭টা ১৫ মিনিটে সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আকরাম উদ্দিন হাজী বাড়ির কাচারিঘরে এ অভিযান পরিচালনা করা হয়।

নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ২৮ অক্টোবরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. ওসমান গনি সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় ঘটনাস্থল থেকে সাইফুল ইসলাম ওরফে শাকের হোসেনকে আটক করা হয়। তিনি দেওটি ইউনিয়নের আকরাম উদ্দিন হাজী বাড়ির মুমিন উল্লাহ ও মমতাজ বেগমের ছেলে।

অভিযানে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, বন্দুকের কাঠের বাট, লোহার তৈরি বাট ও বডির বিভিন্ন অংশ, ট্রিগার, বোল্ট এবং বন্দুকের অন্যান্য যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এ ছাড়া অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত তিনটি প্লাস, তারসহ একটি গ্রাইন্ডিং মেশিন, তিনটি রেত এবং ছোট-বড় আটটি এসএস স্টিলের অংশ জব্দ করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা সরঞ্জামগুলো দেশীয় অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হতো। অভিযানের পর উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.